হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায়ের।৪৯ বছর বয়সে যাত্রা শেষ হল পরিচালক-প্রযোজক রাজ কৌশল চট্টোপাধ্যায়ের । রাজের বন্ধু জিতু সাভলানি সংবাদমাধ্যমকে প্রথম রাজের মৃত্যুর খবর দেন। পেশায় পরিচালক রাজ ‘প্যায়ার মে কভি কভি’, ‘শাদি কা লাড্ডু’-র পাশাপাশি বিজ্ঞাপনের একাধিক ছবিতে কাজ করেছেন।রবিবারেও ঘনিষ্ঠ জনদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন মন্দিরা-রাজ। উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সাগরিকা ঘাটকে, ক্রিকেটার জাহির খান সহ একাধিক তারকা ব্যক্তিত্ব।বাড়ির বাইরে বিধ্বস্ত মন্দিরার ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রনিত রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী-সঞ্চালক।