Mamata Banerjee:জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

Updated : Jul 05, 2021 19:17
|
Editorji News Desk

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্রীয় শুল্ক কমাবার আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ২০২১ সালের ৪ মে পর্যন্তই ৮ বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জুন মাসেও ৬ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। সবথেকে অবাক করা ঘটনা হল, এক সপ্তাহেই চার বার দাম বাড়ানো হয়েছে। স্বভাবতই এ ভাবে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিলে অতিমারির সঙ্কটে তা অসহনীয় বিষয় হয়ে যাচ্ছে। চিঠিতে অস্বাভাবিক হারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন মমতা। একদিকে রাজ্যজুড়ে তৃণমূল যখন পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদে ব্লকে ব্লকে ধরনার ডাক দিয়েছে, তখন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

MamataFuel priceLetter BombPrice Hike

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর