নিজাম প্যালেসে পৌছলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের ভিড় কাটিয়ে তিনি নিজাম প্যালেসে ঢোকেন। গোটা নিজাম প্যালেসই ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়। মমতার নিজাম প্যালেসে পৌঁছনোর কিছুক্ষণ আগেই নিজামপ্যালেসে আসেন কল্যান ব্যানার্জি। রয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। ব্যাঙ্কশাল কোর্টে সোমবারই চার তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট দেবে সিবিআই। তৃণমূলের তরফে আইনজীবী অনিন্দ রাউত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর দাবি সবাইকেই বেআইনিভাবে ভাবে গ্রেফতার করা হয়েছে। সিবিআই গোয়েন্দাদের তাকেও গ্রেফতার করার দাবি জানিয়েছেন মমতা। ।যতক্ষন না তাকে গ্রেফতার করা হচ্ছে তিনি নিজাম প্যালেস ছাড়বেন না।হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।