চুরির অপরাধে এক ব্যক্তিকে প্রথমে বেধড়ক মারধর , তারপর ট্রাকের সঙ্গে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হল মধ্যপ্রদেশে।
এই ঘটনার কিছু ক্ষণ পর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের নিমচা জেলার কালান গ্রামে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কানহাইয়ালালের পায়ে দড়ি বেঁধে সেই দড়ি একটি ট্রাকের পিছনে বেঁধে দেওয়া হচ্ছে।
ধুলো মাখা চেহারা ও ছেঁড়া ফাটা জামার মধ্য দিয়ে স্পষ্ট তাঁর উপর হওয়া অত্যাচারের চিহ্ন। ভিডিয়োটিতে হাতজোড় করে অনুনয় করতেও দেখা যায় কানহাইয়ালালকে। তবে সে দিকে দৃকপাত না করেই চালিয়ে দেওয়া হয় ট্রাক।
পিচের রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয় অত্যাচারে প্রায় অসুস্থ হয়ে পড়া মানুষটিকে।ভিডিয়োটি রেকর্ড করেছেন নিগ্রহকারীরাই। বর্বরোচিত সেই দৃশ্য দেখে শিউড়ে উঠেছেন নেটাগরিকরা।