চাপের মুখে পিছু হটল হাসপাতাল, হিন্দি, ইংরেজি বাদে অন্য ভাষায় কথা না বলার নির্দেশ প্রত্যাহার

Updated : Jun 06, 2021 14:10
|
Editorji News Desk

চাপের মুখে পিছু হটল দিল্লির হাসপাতাল। রবিবার সকালে প্রত্যাহার করা হল হিন্দি, ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা না বলার ফতোয়া।

হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় কথা বলতে পারবেন না নার্সরা। এমনই নির্দেশ জারি করেছিল দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল। বলা হয়েছিল, নির্দেশ না মানলে হবে শাস্তি৷

কর্তৃপক্ষ দাবি করে, কয়েক দিন আগে কয়েক জন নার্সের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, নার্সরা মালয়ালমে কথা বলায় অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ রোগী ও তাঁদের আত্মীয়দের। তার পরেই হিন্দি ও ইংরেজিতে কথা বলার নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করে কংগ্রেস। টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি লিখেছেন, ‘মালয়ালম আর পাঁচটা ভারতীয় ভাষার মতোই একটি ভাষা। দয়া করে ভাষা বৈষম্য বন্ধ করুন।' টুইট করেছেন শশী তারুরও। লিখেছেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে একটি সরকারি প্রতিষ্ঠান নার্সদের বলছে তাঁদের মাতৃভাষায় কথা না বলতে! এটি গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের লঙ্ঘন’।

Language controversy

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক