হিমাচলের( Himachal Pradesh) কিন্নর জেলায় ভূমিধসের(landslide) জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।উদ্ধার কাজ শুরু করেছে ইন্দো টিবেটিয়ান পুলিস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৩জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫০ জনেরও বেশি এখনও আটকে আছেন বলে জানা যাচ্ছে।
ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আটকে আছে বহু গাড়ি। জানা গেছে, বুধবার কিন্নরের রেকং পিও শিমলা হাইওয়েতে বেলা পৌনে একটা নাগাদ হঠাৎ ধস(landslide) নামে।
টানা বৃষ্টির জেরেই এই বিপর্যয় বলে জানিয়েছেন বাসিন্দারা।