যে কোনও মুহূর্তেই হামলা (Terror Attack) হতে পারে কাবুল বিমানবন্দরে (Kabul Airport)।সেই আশঙ্কাই সত্যি হল। জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর চত্বর।
আগেই বিস্ফোরণের আশঙ্কা করেছিল পেন্টাগন। বিস্ফোরণস্থলের সামনেই ছিল ব্রিটেশ সেনার ক্যাম্প।ব্যারন হোটেলের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দরের অ্য়াবে গেটের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে বিমানবন্দরেরএলোপাথাড়ি গুলি চালাতে থাকে হামলাকারিরা। ইতালির বিমানলক্ষ্য করে গুলি চালায় তালিবানরা। আত্মঘাতী বিস্ফোরণ জেরে বেশকয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।