বিশ্বকর্মার বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। ঝাড়খণ্ডের লাটেহার জেলার এক পুকুরে ডুবে গেল সাতজন মেয়ে। তাঁদের প্রত্যেকের বয়স ১২ থেকে ২০-এর মধ্যে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বিশ্বকর্মার ভাসান দিতে এক পুকুরে গিয়েছিল জনা দশেক মেয়ের একটি দল। ডুবতে শুরু করলে তারা সাহায্যের জন্য চেঁচাতে থাকে। তিনজনকে উদ্ধার করা গেলেও বাকি সাতজনের মৃত্যু হয়। পুকুরে ডুবে তৎক্ষণাৎ মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি ৩ জন প্রাণ হারান। লাটেহার জেলার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।