জম্মুর বায়ু সেনা ঘাঁটিতে ফের নাশকতার চেষ্টা, রবিবার রাতে আবারও ড্রোনের চক্কর

Updated : Jun 28, 2021 14:02
|
Editorji News Desk

জম্মুর বায়ু সেনা ঘাঁটিতে ফের ড্রোন হামলার চেষ্টা। রবিবার রাতেই সেনার নজর এড়িয়ে আবারও জম্মুর সেনাঘাঁটিতে ঢুকে পড়ে পরপর দুটি ড্রোন।এবার আর নজর এড়ায়নি সেনার। সঙ্গে সঙ্গেই ড্রোন লক্ষ্য করে গুলি বৃষ্টি শুরু করে জওয়ানরা।যদিও ড্রোনের নাগাল মেলেনি। সেনার তরফে গুলিবৃষ্টি শুরু হতেই দ্রুতই স্থান বদল করে মিলিয়ে যায় ড্রোনদুটি। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ড্রোনের তল্লাসি।জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক সংলগ্ন কালুচক পুরমণ্ডল রোডে সেনাঘাঁটি রয়েছে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রথন ড্রোনটিকে সেনাঘাঁটির উপরে চক্কর কাটতে দেখা যায়। সেদিকে নজর পড়তেই টহলরত সেনাকর্মীরা সতর্ক হয়ে যান। ড্রোনটিকে নিস্ক্রিয় করতে গুলি চালান। তাতেই অন্ধকারে মিশে যায় ড্রোনটি।

Drone AttackArmyJammu & Kashmir

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক