জীবন যত আধুনিক হচ্ছে, প্রযুক্তি নির্ভর হচ্ছে, ততই কমছে আমাদের হাতের সময়, বাড়ছে স্ট্রেস। আর তার সঙ্গে বাড়ছে লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হওয়ার সমস্যা। শারীরিক সচলতা কমে যাওয়া এর একটা বড় কারণ। রোজকার জীবনে, জিমে যাওয়া, কিমবা নিয়মিত শরীরচর্চা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তবে শুধু হেঁটেও ভালো রাখা যায় শরীর। কীভাবে? খাওয়ার পর যদি নিয়মিত হাঁটতে পারেন, বিশেষ করে রাতের খাবার খাওয়ার পর, তাহলে ক্যালোরি বার্ন হবে তাড়াতাড়ি।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, খাওয়ার পর ৩০ মিনিট নিয়ম করে হাঁটা শরীরের পক্ষে ভালো।
নিয়মিত এটা অভ্যাস করতে পারলে একদিকে, হজম শক্তি বাড়ে, মেটাবলিজম বা বিপাকের হারও বাড়ে, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, অসময়ে খিদে পাওয়াও বন্ধ হয়।