আজ রথযাত্রা। গত বছরের মতো অতিমারি আবহে এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল কলকাতার ইসকন কর্তৃপক্ষ। এবার রথে নয়, গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এসকর্ট করবে কলকাতা পুলিশের পাইলট কার। মুখ্যমন্ত্রীর দেওয়া ভোগ নিবেদন এবং আরতির পর শুরু হবে এই অভিনব রথযাত্রা। ২ বছর পর অ্যালবার্ট রোড থেকে গুরুসদয় দত্ত রোডে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।