আফগানিস্তান(Afghanistan) থেকে ১২০ ভারতীয় আধিকারিকদের নিয়ে ভারতে ফিরল বায়ুসেনার C-17 বিমান। গুজরাটের জামনগরে অবতরণ করে বিমানটি। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে ভারতীয় আধিকারিকদের ফেরানো হল এদেশে।
এখনও পর্যন্ত কাবুলে (KABUL)ভারতীয় দূতাবাসে ৫০০ জন আটকে রয়েছেন বলে খবর। এঁদের দেশে ফিরিয়ে আনা নিয়ে রীতিমতো কেন্দ্র। জানা গিয়েছে, ইভাকুয়েশনের জন্য আপাতত মার্কিন সচিবের সঙ্গে কথা বলছেন ভারতের বিদেশমন্ত্রী।তালিবান(Taliban)-র হাতে কাবুলের দখল চলে যাওয়ার পরই আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় কেন্দ্র। সোমবার অসমারিক বিমান চলাচল বাতিল হয়ে যাওয়ায় দুপুরেই বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানো হয়।