গরমকে কাবু করতে বাড়িতেই তৈরি করে নিন এই পানীয়গুলি

Updated : Apr 09, 2021 14:14
|
Editorji News Desk

গরমের তীব্র দাবদাহে এক গ্লাস তেষ্টা মেটায় ঠিকই, কিন্তু মন যেন আরও বেশি কিছু চায়। তাই গরমে শরীরকে সতেজ রাখতে এই পানীয়গুলি অবশ্যই ট্রাই করুন।

হিবিসকাস আইসড টি

নামের মধ্যেই যেন একটা সতেজভাব রয়েছে। এই চা তৈরি করতে প্রয়োজন মাত্র কয়েকটি জিনিসের। হিবিসকাস টি ব্যাগ, মধু ও জল। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে হিবিসকাস আইসড টি।

কিউকাম্বার লেমনেড

গরমের মধ্যে লেমনেডের কোনও বিকল্পই হয় না। এই পানীয় তৈরি করার জন্য শশা, লেবুর রস ও মধু প্রয়োজন। তাহলেই তৈরি হয়ে যাবে কিউকাম্বার লেমনেড। তবে এই পানীয় শুধু গরমে আরামই দেয় না। শরীর থেকে যাবতীয় টক্সিন বের করতেও সাহায্য করে।

লেমন জিনজার স্পার্কলিং ওয়াটার

লেবু, আদা আর পুদিনা পাতার সহযোগে এই পানীয় তৈরি করা হয়। এতে অনেকেই ভাবতে পারেন যে লেবু আর আদা দিয়ে কেমন করে পানীয় তৈরি হবে। কিন্তু, গরমের জন্য এই পানীয় একেবারে আদর্শ। শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এই পানীয়।

স্ট্রবেরি বেসিল ওয়াটার

তীব্র গরমের মধ্যে এই পানীয় খুবই উপকারী। স্ট্রবেরি, তুলসীপাতা ও লেবু দিয়ে বাড়িতে খুব সহজেই এই পানীয় তৈরি করে নিতে পারেন। তবে পানীয়টি পরিবেশন করার আগে অবশ্যই ৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

ফল দিয়ে তৈরি পানীয়

আপনার পছন্দের ফলগুলিকে কেটে জলের মধ্যে দিয়ে দিন। আর তা দিয়েই তৈরি করে নিন পছন্দসই পানীয়। শরীর সতেজ রাখার পাশাপাশি এই পানীয় আপনার শরীরের পক্ষেও খুবই উপকারী।

 

heat

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ