হায়দরাবাদে (Hyderabad) এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Minor girl rape) ঘটনায় মূল অভিযুক্তের মৃতদেহ পাওয়া গেল রেললাইনের ধারে। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।
Afghanistan crisis: IS নয়, মার্কিন ড্রোন হামলায় মারা গিয়েছে তিন বছরের মেয়ে, সুবিচার চান বাবা
সম্প্রতি ওই অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করার হুমকি দিয়েছিলেন তেলঙ্গানা সরকারের এক মন্ত্রী। তার পরেই রেললাইনের ধারে দেহ মিলল অভিযুক্তের। অবশ্য তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। তেলঙ্গনা পুলিশের তরফে সেই ছবিও প্রকাশ করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হায়দরাবাদের সিঙ্গারেনি কলোনির বাসিন্দা ছ’বছরের একটি শিশু নিখোঁজ হয়ে যায়। পরের দিন প্রতিবেশী পাল্লাকোন্ডা রাজুর ঘরে বিছানার চাদরে মোড়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই শিশুকে। ঘটনার পর থেকেই পলাতক ছিল রাজু। তাকে গ্রেফতার করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করছিলেন বিরোধীরা।
মঙ্গলবার তেলঙ্গনার মন্ত্রী মল্ল রেড্ডি বলেন, তাঁরা অভিযুক্তকে এনকাউন্টার করে মারবেন। তার পরেই রাজুর একটি ছবি প্রকাশ করে তেলঙ্গনা পুলিশ। তার খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়।