রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট পেশ করল জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথের কবিতার অংশ উদ্ধৃত করে রিপোর্টে রাজ্য সরকারকে ছত্রে ছত্রে আক্রমণ করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, ‘গত ২ মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হতে হয়েছে মানুষকে। এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে তা অন্য রাজ্য়ে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে অবিলম্বে এ নিয়ে কড়া পদক্ষেপ না নেওয়া হলে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজবে দেশে।
কমিশনের রিপোর্টে ‘ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। এছাড়াও গোটা মামলার বিচারপর্ব রাজ্যের বাইরে করারও আর্জি রাখা হয়েছে । সিট গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে রিপোর্টে। ।