এ এক আজব ফ্রিজ! যেখানে সারি দিয়ে সুস্বাদু খাবার নয়, থাকে থাকে সাজানো রয়েছে বই। ফ্রিজ খুললেই পেয়ে যাবেন দেশ বিদেশের হরেকরকম বই। তবে কারও বাড়িতে নয়। এই ফ্রিজ রাখা রয়েছে দক্ষিণ কলকাতার পাটুলির জনবহুল রাস্তার উপর। এটি আসলে ফ্রিজ লাইব্রেরি। রাস্তা দিয়ে চলার পথে এই ফ্রিজ থেকে বই নিয়ে বাড়ি যেতে পারেন। তার জন্য লাগবে না এক পয়সাও। বিনামূল্যে যত্ন সহকারে বইটি পড়ার পর তা আবার ফ্রিজের মধ্যে রেখে গেলেই চলবে। এক মাসের মধ্যে জমা দিতে হবে বই। ডিজিটাল অ্যাপ নয়, বই পড়ার নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।