পর্যটনকে চাঙ্গা করতে শ্রীনগরে খুলল বাদামওয়াড়ি বাগান

Updated : Mar 21, 2021 15:40
|
Editorji News Desk

শ্রীনগরের বাদামওয়াড়ি বাগান। কোহ-ই-মারান পাহাড়ের কোলে অবস্থিত এই বাগানে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমন্ড বাদামের গাছ। ফুটে রয়েছে হালকা গোলাপি ফুল। ভূ-স্বর্গের চোখ জুড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্যের টানেই প্রতিবছর এখানে  ভিড় জমাতেন পর্যটকরা। তবে করোনা পরিস্থিতির জেরে বদলে গেছে পরিস্থিতি। গত বছর বন্ধ করে দেওয়া হয় এই বাগান। পর্যটনকে চাঙ্গা করে তুলতে প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে খুলে দেওয়া হল বাগানটি। স্থানীয় লোকগীতি ও নাচের মাধ্যমে এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তোলা হয়। যতদিন বাগানের গাছে ফুল ফুটে থাকবে ততদিন পর্যটকদের জন্য বাদামওয়াড়ি বাগান খোলা থাকবে বলে জানিয়েছেন পর্যটন সচিব।

TourismSrinagar

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ