Watch: হিমাচলের লাহোল স্পিতি জেলায় ফের ভূমিধস, তৈরি হল বিশাল ঝিল

Updated : Aug 13, 2021 19:05
|
Editorji News Desk

ভয়ঙ্কর ভূমিধস(Landslide)হিমাচল প্রদেশে। হিমাচলের (Himachal )লাহোল স্পিতি জেলায় শুক্রবার এই ধসের জেরে আটকে পড়ে চন্দ্রভাগা নদীর নদীপথ। এর জেরে তৈরি হয়ে গিয়েছে একটি ঝিল। স্বভাবতই এই ঝিল স্থানীয় এলাকার মানুষ ও কৃষিজমির জন্য বড়সড় বিপদের কারণ হতে পারে। ইতিমধ্যেই ১৩টি গ্রামের প্রায় ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কোনও হতাহতের খবর নেই। তবে ১৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনও ভাবে যদি এলাকা প্লাবিত হয়, সেই আশঙ্কা থেকে এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জেলার প্রশাসনিক আধিকারিক নীরজ কুমার বলেন, “সকাল সাড়ে ৯টা নাগাদ পাহাড়ের একটি অংশ ধসে যায়। এর ফলে নদীর পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে।”

HimachalLandslide

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক