করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে। গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।