হাসপাতালে ভর্তি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। কয়েকদিন আগেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর বাড়িতেই ছিলেন তিনি। শনিবার চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। টুইটারে এই খবর জানিয়েছেন তাঁর ছেলে ওমর আবদুল্লা। চিকিৎকদের পর্যবেক্ষণে রাখার জন্য ফারুখ আবদুল্লাকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২ মার্চ করোনার টিকা নিয়েছিলেন ফারুখ আবদুল্লা। দ্বিতীয় ডোজ নিতে আরও কয়েকটা দিন বাকি রয়েছে। আর তার মধ্যেই করোনায় আক্রান্ত হন তিনি।