Fake University:দেশে মোট ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৪, তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ

Updated : Aug 03, 2021 07:28
|
Editorji News Desk

দেশে ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয় ভেঙেছে সরকারি নিয়ম। চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।

লোকসভায় লিখিত এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘‘পড়ুয়া, অভিভাবক ও সাধারণ মানুষের একাধিক অভিযোগ ও সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২৪টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো হিসাবে ঘোষণা করছে।’’দেশের সবচেয়ে বেশি ভুয়ো

বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশে। মোট আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে সে রাজ্যে। বারাণসী, কানপুর, আলিগড়, মথুরা, প্রতাপগড় ও নয়ডায় রয়েছে একটি করে ভুয়ো প্রতিষ্ঠান। এ ছাড়া ইলাহাবাদে রয়েছে দু’টি প্রতিষ্ঠান।

এ ছাড়া দিল্লিতে রয়েছে সাতটি, ওড়িশা ও পশ্চিমবঙ্গে দু’টি, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র ও পুদুচেরিতে রয়েছে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়।

এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে একাধিক হিন্দি ও ইংরেজি দৈনিকে তালিকাও প্রকাশ করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 

Centre and OppositionfakeUniversity

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক