তাঁর দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ইউরো কাপে ড়োনাল্ডো ম্যাজিক দেখবে বলে দিন গুনছে দুনিয়ার সমস্ত ফুটবল প্রেমী। ঠিক তার আগের দিন সাংবাদিক বৈঠকে রোনাল্ডো ঘটিয়ে ফেললেন ঘটনাটা। ইউরো কাপের স্পনসরর সংস্থার নরম পানীয়র একটি বোতল দেওয়া হয়েছিল রোনাল্ডোকে। সবার সামনেই তিনি ফিরিয়ে দিলেন না। বদলে চাইলেন পানীয় জল। সাংবাদিক বৈঠকের মাঝেই সকলকে পরামর্শও দিলেন পর্যাপ্ত জল পানের। সঙ্গে বলতে ভুললেন না, যে কোনও নরম পানীয়ই জলের বিকল্প নয়, এবং শরীরের জন্য ক্ষতিকারকও। এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়।