সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

Updated : Apr 30, 2021 17:35
|
Editorji News Desk

দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণের জেরে আন্তর্জাতিক যাত্রীবাহি বিমানের ওঠানামার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই মেয়াদ বাড়াল ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ ডিজিসিএ। ২০২০ সালের মার্চ থেকে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে কিছু বিশেষ উড়ানের অনুমতি দেওয়া হতে পারে। তা অবশ্য ডিজিসিএ-র সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এছাড়া এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। আর ডিজিসিএ-র অনুমোদন পাওয়া আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না।

passenger flightsDGCA

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক