চোর সন্দেহে বেধড়ক মার, কুকুরের আক্রমণে মৃত্যু ১৬ বছরের কিশোরের

Updated : Jul 09, 2021 15:12
|
Editorji News Desk

 চোর সন্দেহে ১৬ বছরের এক যুবককে বেধড়ক মারধর করল ফার্ম হাউসের মালিক। সেখান থেকে পালিয়ে  প্রথমে সংজ্ঞাহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই পড়ে থাকা এবং তারপর রাস্তার কুকুরের আক্রমণে মৃত্যু হয় তাঁর, জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ মাহাতো (১৬) নামক ওই কিশোর তাঁর দুই বন্ধুর সঙ্গে বুধবার দিল্লির কাপাসেরা এলাকায় অবস্থিত একটি ফার্ম হাউসে বিনা অনুমতিতে ঢোকে। দুই বন্ধু পালিয়ে গেলেও ধরা পড়ে যায় সন্দীপ। বাড়ির মালিক প্রকৃতি সান্ধু তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। কোনওমতে তাঁদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে এসেও মাথায় গুরুতর চোট লাগায় বেশিদূর পালাতে না পেরে, রাস্তাতেই সংজ্ঞা হারিয়ে পড়ে যায় সে। এই অবস্থাতেই ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে ওই কিশোর

পথকুকুরের একটি দল সন্দীপকে রক্তাক্ত অবস্থায় পেয়ে আক্রমণ করে এবং শরীরের একাধিক জায়গায় কামড়ে দেয়। এরপরই মৃত্যু হয় তাঁর।

accidentDelhi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক