দিল্লি ক্যান্টনমেন্টের পর এবার ময়ূর বিহার। ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও পুলিশের বিরুদ্ধে মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছে শিশুর পরিবার। অভিযোগ, বুধবার পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায় ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহ করে এক প্রতিবেশী। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
মেডিক্যাল রিপোর্ট আসার পর দেখা যায় যৌন নিগ্রহ করা হয়েছে ওই শিশুকে। ময়ূর বিহার থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। আশঙ্কাজনক অবস্থায় গতকালই ওই শিশুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে তাকে দিল্লি এইমসের শিশুরোগ বিভাগে ভর্তি করা হয়।