সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরির আশঙ্কা

Updated : May 22, 2021 07:37
|
Editorji News Desk

সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া। লক্ষ লক্ষ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য-সহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘২০১১ সালের ২৬ অগস্ট থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হ্যাক করা হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি গিয়েছে’। বিমান সংস্থার অনুূমান, প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য় এখন হ্যাকারদের হাতে। এয়ার ইন্ডিয়ার দাবি, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ করার দরকার, তা করা হয়েছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে

Air IndiaCyber Crime

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক