স্নায়ু ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন করোনা মুক্তরা

Updated : Apr 07, 2021 15:44
|
Editorji News Desk

গোটা বিশ্বে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই ভারতও। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বহু মানুষ। তবে করোনা মুক্ত হওয়ার পরই মানসিক ও স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে অনেককেই। আমেরিকার ২ লক্ষ ৩০ হাজারের বেশি করোনা আক্রান্তের উপর একটি গবেষণা করা হয়েছিল। তাঁদের মস্তিষ্ক ও মানসিক সমস্যাগুলিকে পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। তখনই তাঁদের মধ্যে প্রায় ১৪টি সমস্যা দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে উদ্বেগ ও হতাশা। তবে এই ভাইরাসের সঙ্গে উদ্বেগ ও হতাশার কী সম্পর্ক রয়েছে তা অবশ্য এখনও স্পষ্ট নয় গবেষকদের কাছে। তাঁরা আরও জানিয়েছেন, করোনা মুক্তদের স্ট্রোক এবং অন্য স্নায়ুর রোগ কম পরিমাণে হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Covidmental disordersneurological

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ