জীবনদায়ী গ্যাস নিয়ে নাসিকে পৌঁছাল 'অক্সিজেন এক্সপ্রেস'

Updated : Apr 24, 2021 14:56
|
Editorji News Desk

বিশাখাপত্তনম থেকে নাসিকে পৌঁছাল ভারতীয় রেলের প্রথম 'অক্সিজেন এক্সপ্রেস'। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের উৎপাদনকেন্দ্র থেকে ৭টি ট্যাঙ্কারে প্রায় ১৫টন করে অক্সিজেন ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার রাতেই যাত্রা শুরু করেছিল ট্রেনটি। যা শুক্রবার রাতে নাগপুর স্টেশনে পৌঁছায়। সেখানে তিনটি ট্যাঙ্কার নামানো হয়। আর শনিবার দুপুরে নাসিকে বাকি ট্যাঙ্কারগুলিকে নামানো হয়েছে। রেলের পদস্থ আধিকারিক সহ প্রতিটি মুহূর্তে বিষয়টি নজর রাখছেন মন্ত্রী পীযুশ গোয়েল।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশজুড়ে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে একাধিক করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় স্থানে অক্সিজেন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। সেই মতো নাগপুর ও নাসিকে পৌঁছাল 'অক্সিজেন এক্সপ্রেস'।

NashikOxygen Express

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক