Sonia Gandhi Virtual Meeting: বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে আজ ভার্চুয়াল বৈঠক সনিয়ার, থাকবেন মমতাও

Updated : Aug 20, 2021 13:28
|
Editorji News Desk

 বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে শুক্রবার ভার্চুয়াল বৈঠক ডেকেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ও  এম কে স্ট্যালিন-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেল চারটের ভার্চুয়াল বৈঠকে। 

আপাতত ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে  বিরোধী দলগুলি। বিজেপি বিরোধী জোটকে জোরদার করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে দিল্লিতে। বিকেলে বিজেপি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। 

কংগ্রেস সভানেত্রীর ডাকা এই বৈঠকে সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম, সিপিআই এবং জেডিএস-সহ মোট ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা থাকতে পারেন। থাকতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। পেগাসাস, কৃষি আইন, করোনা ইস্যু-র পাশাপাশি আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

Sonia gandhi2024Opposition leadersMamata BanerjeeRahul Gandh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক