ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে বাড়ছে মৃতের সংখ্যা, শদিহ ২২ জওয়ান

Updated : Apr 04, 2021 15:41
|
Editorji News Desk

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াইয়ে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই হামলায় শহিদ ২২ জন জওয়ান। জখম হয়েছেন বেশ কয়েকজন। শনিবার বিজাপুরের একটি জঙ্গলে যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। মাওবাদীদের গুলিতে শহিদ হন ৫ জন জওয়ান। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। এই অভিযানে বেশ কয়েকজন মাওবাদীও খতম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক অশোক জুনেজা।

chhattisgarh naxal attackChhattisgarhnaxal attack

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক