বিজেপি থেকে তৃণমূলে এসে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেল মুকুল

Updated : Jun 17, 2021 17:10
|
Editorji News Desk

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই  মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুলকে ‘জেড’ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয় কেন্দ্রের তরফে। নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ। বৃহস্পতিবার সকালেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা ফিরে যান।অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরই মুকুলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশ।  ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে মুকুলকে।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুলের ছেলে শুভ্রাংশু রায়ও। তিনি ‘এক্স’ ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। ইতিমধ্যেই সেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

Mukul Roysecurity

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর