ডাক্তারদের ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে জেল,জরিমানা। নিয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিত ভাবে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা নিজে লিখিত চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় তাঁদের মনোবল ভেঙে যাবে। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করবেন তাঁরা। তাতে দেশের স্বাস্থ্যব্যবস্থার উপরই প্রভাব পড়বে।’।
বর্তমানে যা পরিস্থিতি, তাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ভাল্লা। তিনি বলেন, ‘এমন ঘটনা সামনে এলেই হামলাকারীদের উপর এফআইআর দায়ের করতে হবে। প্দক্ষেপ করতে হবে অত্যন্ত দ্রুত। প্রয়োজনে সংশোধিত মহামারি আইন ২০২০ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’