২০ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করতে পারে আইএসসি বোর্ড। সূত্রের খবর একাদশ ও দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের। বোর্ড জানিয়েছে যে তারা ২০১৫-২০২০ সাল পর্যন্ত সেরা পারফরম্যান্সগুলিও বিবেচনা করবে।দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন সম্পর্কিত রিপোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জমা দিতে পারে সিবিএসই। পরীক্ষা না হলে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে কোন মাপকাঠিতে? সুপ্রিম কোর্ট এই বিষয়টি জানতে চেয়ে সিবিএসই এবং আইসিএসই বোর্ডকে ২ সপ্তাহের সময় দিয়েছিল। ফলে দু’সপ্তাহ পর বৃহস্পতিবার দুই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।