BJP political training for loksabha election : নজরে লোকসভা নির্বাচন, ৭ সপ্তাহের প্রশিক্ষণ নেবেন দিলীপরা

Updated : Jul 02, 2021 13:18
|
Editorji News Desk

২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কেন্দ্রে তৃতীয় মোদী সরকার তৈরি করতে বিজেপি-র সর্বস্তরের নেতা কর্মীদের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ নিতে হবে বাংলার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে একেবারে মণ্ডল স্তরের নেতাদের।

সাত সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে। এ জন্য কেন্দ্রীয় ভাবে সাতটি বিষয়ও ঠিক করে দেওয়া হয়েছে। যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাত মন্ত্র বলা হচ্ছে।

পিরামিড পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে বিজেপিতে। সপ্তাহে একদিন করে এক জন কেন্দ্রীয় নেতা রাজ্য নেতৃত্বকে প্রশিক্ষণ দেবেন। পর পর সাত সপ্তাহ প্রতি রবিবার হবে সেই ভার্চুয়াল প্রশিক্ষণ বৈঠক। দেড় ঘণ্টার ক্লাসে অংশ নেবেন রাজ্যের সব পদাধিকারী, সাংসদ এবং জেলা সভাপতিরা। যে বিষয়ে প্রশিক্ষণ হবে সেটা পরের বুধবারেই রাজ্যের কোনও এক নেতা জেলা পদাধিকারী, বিধায়ক এবং মণ্ডল সভাপতিদের শেখাবেন। সেই একই বিষয়ে জেলার নেতারা পরের শনিবার মণ্ডল পদাধিকারীদের প্রশিক্ষণ দেবেন।

সাত সপ্তাহে সাত বিষয়ে প্রশিক্ষণ শেষ হবে আগামী অগস্টে। ইতিমধ্যেই একটি বিষয় নিয়ে সব স্তরে পৌঁছেছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় ভাবে ঠিক করা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মোদী সরকারের কৃষি নীতিকে। বিষয়ের নাম দেওয়া হয়েছে, কৃষি ক্ষেত্রে সংশোধন ও সাফল্য।

তবে প্রথম সপ্তাহের বিষয়, সাত বছরের মোদী সরকারের সাফল্য। তারও আবার দু’টি ভাগ রয়েছে— মৌলিক সাফল্য ও বৈচারিক সাফল্য। এ ছাড়াও প্রশিক্ষণের বিষয়ের মধ্যে রয়েছে, জাতীয় সুরক্ষা, বিদেশ নীতি, আত্মনির্ভর ভারতের সঙ্কল্প, কেন্দ্রীয় গরিব কল্যাণ প্রকল্প। সপ্তম বিষয়টি হল দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও ভাবনা। প্রশিক্ষণ পর্ব শেষ হলে শুরু হবে প্রচার।

Lok Sabha2024Dilip GhoshBJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর