BJP Durga Puja: দুর্গাপুজো ঘিরে ফের প্রকাশ্যে গেরুয়া অন্তর্দ্বন্দ্ব, তবে কি বন্ধ হবে বিজেপির দুর্গাপুজো?

Updated : Oct 13, 2021 19:36
|
Editorji News Desk

সোমবার, ষষ্ঠীর দিন ইজেডসিসিতে(EZCC) রাজ্য বিজেপি(BJP) আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। কিন্তু বিজেপির তরফে দুর্গাপুজো(Durga Puja) করায় আপত্তি রয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং তাঁর অনুগামীদের। দিলীপ ঘোষ এই পুজোয় যাননি। তাঁর বক্তব্য, পুজো করা কোনও রাজনৈতিক দলের কাজ নয়। তিনি কলকাতার বাইরে ছিলেন। 

প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা (03:42-04:03)

বিজেপি(BJP) সূত্রের খবর, এক বছর দুর্গাপুজো করলে টানা তিন বছর তা করা ধর্মীয় রীতি। গতবছর দলের রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নামে পুজোর ‘সঙ্কল্প’ করা হয়েছিল। তাই এবারও তাঁর নামেই পুজো হচ্ছে। তবে বিজেপির একাংশের দাবি, এবারের পুজো কয়েকজন নেতার, দলের নয়।

গতবছর থেকে বাঙালির মন জয় করতে বিধাননগরের ইজেডসিসিতে(EZCC) দুর্গাপুজো শুরু করে বিজেপি। বস্তুত, সেটাই ছিল রাজ্যে প্রথম কোনও রাজনৈতিক দলের আয়োজিত দুর্গাপুজো।

Dilip Ghoshdurga puja 2021BJPbjp west BengalSukanta Majumdar

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর