১ কেজির দাম ৮৫ হাজার! বিশ্বের সবথেকে দামি সবজির চাষ বিহারে

Updated : Apr 02, 2021 18:11
|
Editorji News Desk

সবজির দাম বাড়লেই নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তের হেঁশেলে। আর বিহারে এমন এক সবজির চাষ করা হয়েছে যার দাম শুনলে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। সবজিটির নাম হপ শুটস। দাম কেজি প্রতি ৮৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে এর বিপুল চাহিদা রয়েছে। আর বিশ্বের সবথেকে দামি এই সবজির চাষ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন অমরেশ সিং নামে এক কৃষক। বিশেষত টিবি ও ক্যানসার রোগের প্রতিষেধক ও অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে লাগে এই সবজি। এছাড়া এই গাছের ফুল বিয়ার তৈরিতে কাজে লাগে। এর আগে হিমাচলপ্রদেশে এই সবজির চাষ করেছিলেন এক ব্যক্তি। যদিও চাহিদার অভাবে বেশিদিন এই সবজির চাষ সম্ভব হয়নি।

vegetableBihar farmer

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ