Rathayatra 2023: রথযাত্রায় জগন্নাথ যান গুণ্ডিচায়, মন্দিরে তাহলে থাকেন কে?

Updated : Jun 12, 2023 10:33
|
Editorji News Desk

রথে চেপে রাজপথে নেমেছেন প্রভু। সুভদ্রা বলভদ্র জগন্নাথ চলেছেন গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে। আপাতত সাতদিন প্রভু সেখানেই থাকবেন। তাহলে মন্দিরের বেদী শূন্য থাকবে নাকি। তা তো হতে পারে না, তাহলে কী হবে?

অনেকেই জানেন না রত্নবেদীতে শুধুমাত্র ত্রিমূর্তি নন, বিরাজ করেন আরও চার দেববিগ্রহ। শ্রীবলভদ্র, দেবী সুভদ্রা, শ্রীজগন্নাথের সঙ্গেই শ্রীসুদর্শন, শ্রীদেবী, ভূ-দেবী ও শ্রীমাধব, এই সপ্তমূর্তি রত্নসিংহাসনে বিরাজ করেন। জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রা একত্রে ত্রিমূর্তি। রথযাত্রার ক'দিন শ্রীমাধব জগন্নাথের পরিপূরক হিসেবে মন্দিরে বিদ্যমান থেকে গৃহকর্তার দায়িত্ব পালন করেন। 

আদতে জগন্নাথেরই ক্ষুদ্র প্রতিরূপ এই শ্রীমাধব। সারাবছর গর্ভমন্দিরের প্রবেশদ্বারেই জগন্নাথের দর্শন পান ভক্তরা। কিন্তু শ্রীমাধবকে ওই অবস্থান থেকে লক্ষ্য করা যায় না। কেবল রথযাত্রার সময় তিনি জগন্নাথের স্থানে থাকেন। 

 

Ratha Yatra

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ