Bhut Chaturdashi: ভূত চতুর্দশীতে কোন ১৪ রকমের শাক খাবেন? কেন জ্বালাবেন ১৪ প্রদীপ? রইল বিস্তারিত

Updated : Oct 26, 2022 17:52
|
Editorji News Desk

দীপাবলি মানেই আলোর উৎসব, ভালোর উৎসব। সমস্ত অন্ধকার, অশুভের বিনাশ করতে আরাধনা করা হয় শক্তির। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন মা কালী, তার ঠিক আগের রাতেই বাঙালিরা পালন করেন ভূত চতুর্দশী। দেশের বিভিন্ন প্রান্তে এর বিভিন্ন নাম রয়েছে। বাঙালিরা ভূত চতুর্দশীতে দুপুরে ১৪ শাক খায়, এবং সন্ধ্যেয় ১৪ প্রদীপ জ্বালায়৷ 


মনে করা হয় এই রাতে ১৪ পুরুষকে বাতি দিতেই প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও অশুভ কোনও শক্তি যাতে ধার না ঘেঁষতে পারে, অথবা অকাল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রদীপ জ্বালিয়ে যম তাড়ানো হয় বলেও প্রচলিত রয়েছে লোক মুখে। পূরাণ মতে, এই দিনে স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য খুলে যায়। একই সঙ্গে বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন পৃথিবীতে, ভিটেয় আলো দেখলে তাঁরা সন্তুষ্ট হন বলেও রয়েছে বিশ্বাস।


এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আচার ১৪ শাক খাওয়া। এই নির্দিষ্ট ১৪ শাকের মধ্যে রয়েছে সজনে,পলতা,সরষে,গুলঞ্চ,ভাটপাতা,শুলফা, হেলঞ্চ,ওল,বেথুয়া, কালকাসন্দি,শুষনি,জয়ন্তী নটে। তবে এই ১৪ রকমের শাক একসঙ্গে পাওয়া দুষ্কর বলে, অনেকেই এগুলির সবগুলি একযোগে না পেলেও মোট ১৪ রকমের শাক খেয়ে থাকেন। পুরাণ বলছে ১৪ পুরুষকে তুষ্ট করতে এই শাক খাওয়া হয়। বৈজ্ঞানিক ব্যখ্যা বলছে এই সময় ঋতুপরিবর্তনের কারণে নানা অসুখ বিসুখ হয়ে থাকে, এই ১৪ শাক খেলে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Bhut ChaturdashiKali PujaDiwali Celebrationsdiwali 2022

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ