এখন অনেকেই দাম ও বিল মেটানোর জন্য UPI (ইউপিআই) ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতি যেমন সহজ তেমনি সময় বাঁচায়। কিন্তু যদি স্মার্টফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে সেই ফোনের সাথে সংযুক্ত UPI আইডি ব্যবহার করে অন্য কেউ আপনার অ্য়াকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলতে পারে।
তবে চিন্তার কিছু নেই। ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে সেই পরিস্থিতিতে আপনি UPI আইডি ব্লক করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারবেন।
Kolkata News:কলকাতা স্টেশনের কাছে দিনের আলোয় গলায় ব্লেড ঠেকিয়ে ধর্ষণ
জেনে নিন কীভাবে আপনি আপনার UPI আইডি ব্লক বা ডিঅ্যাক্টিভেট করবেন। এজন্য প্রথমে আপনার মোবাইল নেটওয়ার্কের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে ফোন করুন এবং অবিলম্বে আপনার মোবাইল নম্বর তথা সিমটি ব্লক করার জন্য অনুরোধ করুন। সিম ব্লক করার জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে পুরো নাম, বিলিং অ্যাড্রেস, শেষ রিচার্জের বিবরণ, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিতে হবে। সিম ব্লক হলে আপনার মোবাইল নম্বর কেউ ব্যবহার করে ইউপিআই পিন চেঞ্জ করতে পারবে না।
সিম ব্লক করার পর আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে তাদের হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় ইউপিআই পরিষেবা সহ সমস্ত ধরনের লেনদেন সাময়িক ভাবে বন্ধ রাখার অনুরোধ করুন।
এই দুটো কাজ করলে আপনার ফোন থেকে কেউ ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। এবার আপনাকে হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় এফআইআর করতে হবে এবং পরবর্তীতে অন্য ফোনে সিম ও ব্যাংকিং পরিষেবাগুলি অ্যাক্টিভেট করে যাবতীয় পিন চেঞ্জ করতে হবে।