Janmashtami Recipe: জন্মাষ্টমী-তে তালের বড়া খাওয়ার খুব সাধ? জেনে নিন রেসিপি

Updated : Aug 22, 2022 17:14
|
Editorji News Desk

ভোজন রসিক বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণের সিংহ ভাগেই রয়েছে খাওয়া দাওয়ার মহা আয়োজন। সেরকমই এক উৎসব জন্মাষ্টমী (Janmashtami)। 

বাংলায় জন্মাষ্টমী নামটার সঙ্গেই লেগে আছে সেই জিভে জল আনা স্বাদ, তালের বড়া (Taal er bora)। বছরের অন্যসময় পিৎজা বার্গারে ডুবে থাকা প্রজন্মও জানে, তালের বড়া আসলে খাবার নয়, একটা আবেগের নাম। তা, এই আধুনিক সময়ে, এত ব্যস্ততা, হাতের কাছে নিশ্চয়ও মা দিদিমাদের রান্নার খাতা নেই, কিন্তু তালের বড়া খাওয়ার শখ আছে ষোল আনা। মুশকিল আসান করতে আমরাই দিলাম রেসিপি

কী কী লাগবে-

তাল, কলা, নারকেল কোরা, অল্প পরিমাণ আটা, কাজুবাদাম, পেস্তা, মৌরি, ক্ষির ৫০ গ্রাম, সাদা তেল পরিমাণমতো, ৫০ গ্রাম  চিনি।

কীভাবে বানাবেন?

তাল ছাড়িয়ে তালের রস বের করে নিতে হবে। ক্ষির গুঁড়ো করে নিতে হবে। এ বার রসের মধ্যে কিছুটা আটা, কাজু আর পেস্তা কুচি, মৌরি আর ক্ষিরের গুঁড়ো, নারকেল কোরা, কলা চটকে দিয়ে, চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটি ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে।

Janmashtami Puja date, timing: জন্মাষ্টমী পুজোর দিনক্ষণ সময় জেনে নিন

এর পর কড়াইয়ে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে ব্যাটারটি অল্প অল্প করে বড়ার মতো করে তেলে ছাড়তে হবে। সোনালি হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। গরম গরম তালের বড়া ভোগের জন্য তৈরি।

recipeJanmashtami 2022taal er bora

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ