Darbari Mutton: নববর্ষে কব্জি ডুবিয়ে বাসন্তী পোলাওয়ের সঙ্গে খান দরবারি মটন, কীভাবে বানাবেন? রইল রেসিপি

Updated : Apr 14, 2023 06:35
|
Editorji News Desk

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’, আসছে নতুন বছর। নতুন জামা, দোকানে দোকানে হালখাতা আর কবজি ডুবিয়ে খাওয়া তবেই না জমবে নববর্ষ? দুপুরের মেন্যুতে এদিন ভাল মন্দ না রাখলে হয়? বাসন্তী পোলাও কীভাবে বানাবেন সেই রেসিপি ইতিমধ্যেই বাতলে দিয়েছে এডিটরজি বাংলার হেঁসেল। সাইড ডিশে যদি থাকে ‘দরবারি মটন’ তাহলে কিন্তু জমে যাবে। কীভাবে বানাবেন? 

Poila Baishakh Thali in restaurants: বছরের প্রথম দিন বলে কথা! শহরের কোন রেস্তোরায় পেট পুজোর কি আয়োজন?
 

উপকরণ : 

পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টোম্যাটো পেস্ট, চারমগজ-কাজু বাদাম-পোস্ত বাটা, নুন, চিনি, সাদা তেল, ঘি, ধনোপাতা কুচি, খোয়া ক্ষীর, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি , লঙ্কা বাটা 

প্রণালী : 

প্রেসার কুকারে মাংস ৬০% সেদ্ধ করে নিন। আদা বাটা, রসুন বাটা, নুন তেল ,হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখুন। 

কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে হালকা ভেজে নিন, এরপর পেঁয়াজ বাটা যোগ করুন। এবার টোম্যাটো বাটা দিন। 

এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন বেশ খানিকক্ষণ। কিছুক্ষণ পর তাতে দিয়ে দিন কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা। এরপর মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে নুন এবং লঙ্কা বাটা দিন। এরপর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। 

মাংস ভাল করে সেদ্ধ হয়ে এলে, উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে বাসন্তী পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দরবারি মটন।

mutton

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ