Holi Organic Colors: 'রঙ যেন মোর মর্মে লাগে...',বাজার চলতি রাসায়নিকে নয় এই দোল রঙিন হোক ভেষজ রঙে

Updated : Mar 16, 2023 13:30
|
Editorji News Desk

'স্থলে জলে বনতলে, লাগল যে দোল, দ্বার খোল দ্বার খোল'...বসন্ত এসে গিয়েছে। আর কিছু দিন পর থেকেই শুরু হবে রঙের উদযাপন। হোলি খেলবেন অথচ রঙ মাখবেন না তা আবার হয় নাকি? এদিকে বাজার চলতি রঙে ব্যবহৃত কেমিক্যাল ও ত্বকের জন্য খারাপ, কিন্তু এহেন বসন্তে তো আর বেরঙিন থাকা যায় না। তাই রইল অর্গ্যানিক বা ভেষজ রং বানানোর উপায়। বিভিন্ন ফুলের পাপড়ি, মেহেন্দি, হলুদ দিয়েই বানানো যায় রকমারি সব রং। 

Holi 2023: দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব, কবে? জানুন হোলির দিনক্ষণ

হলুদ- হলুদ গুঁড়ো বেসন মিহি করে মিশিয়ে বানিয়ে নিতে পারেন ভেষজ হলুদ রঙ। 

লাল- হলুদ গুঁড়োয় লেবুর রস মেশালে, লেবুতে থাকা ক্ষার তা লাল রঙে পরিণত করে৷ এই মিশ্রণ শুকিয়ে নিন। তবে রোদে রাখবেন না। 

ম্যাজেন্টা- বিট রুট টুকরো করে কেটে ফুটিয়ে নিন। টকটকে ম্যাজেন্টা রং পিচকারিতে ভরে খেলুন হোলি। 

সবুজ- মেহেন্দি পাতা ফুটিয়ে ছেঁকে নিলে সবুজ রঙ মিলবে। পরে এই রঙ ক্রমশ গাঢ় হতে হতে খয়েরি হবে। 

তাই বাজার চলতি জেদি ক্ষতিকর রঙ না ছুঁয়ে, এই দোল রঙিন হোক ভেষজ রঙে।

Holi ColoursHoliHoli 2023

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ