Hati Bagan Sarbojonin: Editorji Exclusive: পুজোর থিমে বাংলার পটচিত্র, তাক লাগাল হাতিবাগান সর্বজনীন

Updated : Oct 05, 2022 11:03
|
Editorji News Desk

থিমের পুজোয় নাকি মাটির টান কম, এমন অভিযোগ শোনা যায় আকছার। কিন্তু, পুজোর থিমই যদি হয়, বাংলার হারিয়ে যাওয়া শিল্প, তবে সেই অভিযোগ খাটে? 

৮৮ বছরে পা দেওয়া হাতিবাগান সর্বজনীন-এর এ বছরের থিম বাংলার পটচিত্র ৷ এই পুজোয় প্রতিমার রূপ দিচ্ছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্দা।

 গোটা মণ্ডপটিই সাজানো হয়েছে পটচিত্রে। মণ্ডপের দেওয়ালেও ঝোলানো পটচিত্র। লোকশিল্প, মহাকাব্য, নানা কিসিমের লোকগাথার পাশাপাশি মণ্ডপের দেওয়ালে ফুটে উঠেছে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি। মণ্ডপসজ্জার পাশাপাশি পটচিত্র শিল্পীদের নিজ কণ্ঠে শোনা যাবে লোকগান। সনাতনের প্রতিমা তৈরিতেও রয়েছে সেই মেজাজ। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মা দুর্গার পায়ের সামনে পটচিত্রে।

এডিটরজি বাংলার সঙ্গে কথা হল পটশিল্পীর। বিগত এক দেড় মাস ধরে এখানে থেকেই কাজ করেছেন শিল্পীরা। তবে বাংলার পটশিল্পের কদর কমেছে, এ কথা মানছেন না শিল্পী। বরং বললেন, এই সব উদ্যোগের কারণেই তাঁদের এখন বছর ভরের ব্যস্ততা। পুজোর পরেও ডাক আসছে দেশের নানা প্রান্ত, এমন কী বিদেশ থেকেও। 

Kolkata Pujanorth kolkata pujaDurga Puja 2022

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ