Durga Puja Bag Fashion: পুজোর চার দিন, কোন ব্যাগ নিলেই খুলবে সাজ? এই চার ব্যাগ রাখুন আলমারিতে

Updated : Sep 12, 2024 07:10
|
Editorji News Desk

ব্যাগের গুরুত্ব প্রতিটি মানুষের কাছেই অনেক, সামনে আবার পুজো। তাই ব্যাগ নিলেই হবে না, পুজোর সময় বেছে নিতে হবে ট্রেন্ডিং ডিজাইনার ব্যাগও। সেক্ষত্রে পুজোর চারটে দিন জলের বোতল থেকে ছাতা, মেকাপ থেকে পয়সার ব্যাগ সবই তো নিয়ে বের হতে হবে। কিন্তু ঢাউস ব্যাগ ক্যারি করা মোটেই সম্ভব না। পুজোর চারটে দিনের জন্য কেমন ব্যাগ সংগ্রহে রাখতে পারেন? কোন পোশাকের সঙ্গে তা মানানসই হবে? সমস্ত টিপস রইল এক ঝলকে। 


রাউন্ড ব্যাগ: 


অনেক দিন ধরেই ফ্যাশনে ভীষণ ভাবে ইন রাউন্ড ব্যাগ। জুট, টোট, জিনস এমন নানা জিনিস দিয়েই এই রাউন্ড ব্যাগ তৈরি করা হয়। ইন্দোওয়েস্টার্ন যেকোনও পোশাক, শাড়ি, কিংবা আনারকলির সঙ্গেও এই রাউন্ড ব্যাগ ক্যারি করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার এই ব্যাগগুলি দেখতে ছোট হলেও, জায়গা অনেকটাই। ছাতা থেকে জলের বোতল সবই ঢুকে যাবে এই ব্যাগে। 


বানজারা ব্যাগ: 


বোহো বা বানজারা ব্যাগ আপনার গোটা সাজে জুড়ে দেবে একটা নয়া চমক। যাঁদের কাঁধে ব্যাগ বইতে মোটেই ভাল লাগে না, তাঁরা এইবার পুজোয় নিজেদের সংগ্রহে এমন একটি বানজারা ব্যাগ রাখতেই পারেন।  পুঁতি, চুমকি, কাচ বা ঝালর, গিনি দিয়ে এই ব্যাগ তৈরি হয়। অত্যন্ত ভাইব্রেন্ট দেখতে এই ব্যাগ যেকোনও পোশাকের সঙ্গেই মানাবে ভাল। যদিও সেক্ষেত্রে সাজে একটু বোহেমিয়ান ছোঁয়া থাকলে মন্দ হয় না। এর মধ্যে আপনার খুচখাচ সাজের জিনিস থেকে পার্স সবই এঁটে যাবে। 


ম্যাক্রমের ব্যাগ: 


এইবার ম্যাক্রমের দড়িতে বোনা ব্যাগ ভীষণ ট্রেন্ডিং। সাদা রঙের এই ব্যাগ দারুণ টেকসই তো বটেই, সঙ্গে দুর্দান্ত দেখতেও। এই ব্যাগ অষ্টমী কিংবা দশমীর জন্য পারফেক্ট। বেশিরভাগ সময়েই এই দুই দিনে লাল বা সাদার কম্বিনেশনে পোশাক পরে থাকেন অনেকেই। সেই সাজে এই ব্যাগ বেশ স্নিগ্ধ দেখাবে। যেকোনও ওয়ান পিসির সঙ্গেও কিন্তু এই স্টাইলের ব্যাগ মানায় ভাল। 


বক্স ব্যাগ: 


এই ব্যাগ নবমীর সন্ধের জন্য আদর্শ। এই দিনটা সকলেই একটু জমকালো জামা কাপড় পরতে পছন্দ করেন। এই দিনটা ওয়েস্টার্ন ও পরেন অনেকেই। সেক্ষেত্রে ক্যারি করুন বক্স ব্যাগ। হাতে ঝুলিয়ে নিলেই আপনার লুকে এনে দেবে আরও নতুনের ছোঁয়া। লেদার ছাড়াও বিভিন্ন মেটেরিয়ালের এই ব্যাগ পাওয়া যায়। কাস্টমাইজ ডিজিটাল ডিজাইনও করা যায় ব্যাগে। 

bags

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ