Bollywood Wedding 2022: ফিরে দেখা ২০২২, এই বছর নতুন জীবন শুরু করলেন কোন কোন বলি তারকা? দেখুন এক নজরে

Updated : Dec 31, 2022 19:52
|
Editorji News Desk

আর মাত্র কটা দিন, তারপরেই বিদায় নেবে ২০২২। আসবে নতুন বছর ২০২৩ সাল। চলতি বছরে একগুচ্ছ বলি তারকারা শুরু করেছেন নতুন জীবন। বছর শেষে ফিরে দেখব ২০২২ সালে কোন কোন বলিতারকারা আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে।

আলিয়া ভাট - রণবীর কাপুর: 

এই বছরের বহুপ্রতীক্ষিত বিয়ে ছিল আলিয়া রণবীরের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ১৪ এপ্রিল বিয়ে সারেন তারা। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিয়েছে তাদের ফুটফুটে কন্যা সন্তান। 

রিচা চড্ডা- আলি ফজল: 

দীর্ঘদিনের সম্পর্ক রিচা চড্ডা আলি ফজলের। গত দু'বছরে পরিকল্পনা থাকলেও হয়নি সাত পাকে ঘোরা। অবশেষে এই বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বলি জুটি।

মৌনি রায়- সুরজ নাম্বিয়ার

হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ ওরফে মৌনি রায় বছরের শুরুতেই দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাক ঘুরেছেন। 

ফারহান আখতার- শিবানী দান্ডেকার

এই বছরের ১৯ ফেব্রুয়ারি মুম্বইয়ের খান্ডালায় শিবানী দান্ডেকারকে বিয়ে করেন অভিনেতা ফারহান আখতার।

BollywoodWeddingWedding AlbumYear Ender 2022

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ