UP news: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের ৮৮ রান, ৮৮ শতাংশ ছাড়ে বিরিয়ানি বিক্রি এই দোকানে

Updated : Nov 03, 2023 20:16
|
Editorji News Desk

বিরাট কোহলির ভক্ত। সেকারণে নিজের বিরিয়ানির দোকানের জন্য একটি বিশেষ অফার রেখেছিলেন উত্তরপ্রদেশের বিরিয়ানি বিক্রেতা মহম্মদ দানিশ রিজওয়ান। বলেছিলেন, শ্রীলঙ্কা ম্যাচে কোহলি যত রান করবে বিক্রেতাদের ঠিক সেই পরিমাণ ছাড়েই বিরিয়ানি বিক্রি করবেন তিনি। সেইমতো ৮৮ শতাংশ ছাড়ে বিরিয়ানি বিক্রি করলেন দানিশ। 

ম্যাচের আগেই ব্যানার টাঙিয়ে বিশেষ অফারের বিষয়ে জানিয়েছিলেন। আর বিরাট ৮৮ রানে আউট হওয়ার পরেই শুরু নয়া দামে বিক্রি করেন বিরিয়ানি। দানিশ সাধারণভাবে ৬০ টাকা প্রতি প্লেট হিসেবে বিরিয়ানি বিক্রি করেন। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচের পর ৮৮ শতাশ ছাড় দিয়ে মাত্র ৭ টাকা প্রতি প্লেট হিসেবে বিরিয়ানি খাইয়েছেন ক্রেতাদের। 

শুধু একটি ম্যাচে নয়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও একই অফার থাকবে বলে জানিয়েছেন দানিশ। তবে এই অফারে বিরিয়ানি খেতে হলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে ক্রেতাদের।  

Biryani

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক