সাতটি দেশ থেকে ভারতে সফর করার ৭২ ঘণ্টা আগে করা আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামুলক করল দেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। এই তালিকায় রয়েছে চিন এবং দক্ষিণ আফ্রিকাও। C.1.2 নামের নয়া কোভিড ভ্যারিয়ান্টের খোঁজ মিলতেই সতর্কতামুলক এই পদক্ষেপ ভারতের। শোনা যাচ্ছে করোনার টিকা দেওয়া সত্ত্বেও সংক্রমণ ছড়াচ্ছে ওই নয়া ভ্যারিয়ান্ট।
সাতটি দেশের বাকিগুলি হল বাংলাদেশ, বতসোয়ানা, মরিসাস, নিউজিল্যান্ড জিম্বাবোয়ে। এছাড়া মধ্য প্রাচ্য, ইওরোপ, ব্রিটেন থেকে এ দেশে সফর করার ক্ষেত্রে এই নিয়ম আগে থেকেই লাগু। সমস্ত দেশ থেকেই ভারতে আসার ক্ষেত্রে নয়া নির্দেশিকা মেনে ভারতে আসার পরেই আরটিপিসিআর টেস্ট করানো বাধ্যতামূলক।