বায়ু দূষণের ফলে কী কী রোগ হচ্ছে মানুষের, সে সব নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। তবে এবার জানা গেল, বায়ু দূষণ আসলে মানুষের আয়ু কমিয়ে দেয়।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, ৪০ % ভারতীয় অন্যান্য দেশের গড় জনসংখ্যার তুলনায় অনেক বেশি দূষিত বায়ুতে ঘোরাফেরা করেন। উত্তর ভারতের প্রায় ৫১ কোটি মানুষের গড় আয়ু এতে ৮.৫ বছর পর্যন্ত কমতে পারে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, দেশের ১৩০ কোটি মানুষই যে দূষিত পরিবেশে থাকে, তা হু-এর গাইডলাইনকে অতিক্রম করে ফেলেছে। এই পরিস্থিতি না বদলালে দিল্লিতে বসবাসকারী মানুষের গড় আয়ু কমবে ৯.৭ বছর। সর্বভারতীয় ক্ষেত্রে এই আয়ু কমার গড় পরিমাণ ৫.৯ বছর। লখনউয়ের মানুষের আয়ু কমবে ১১.১ বছর।
সাম্প্রতিক গবেষণার ফলাফল বলছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বায়ু দূষণও ভয়ঙ্কর রকম বাড়ছে।