ক্রমশ দেশজুড়ে আতঙ্ক বাড়ছে ডেল্টা ভেরিয়ান্ট নিয়ে। শুক্রবার কেন্দ্রের তরফে স্পষ্ট করা হল ডেল্টা ভেরিয়ান্টে আক্রান্তের পরিসংখ্যান। দেশের ১১ টি রাজ্যে ডেলটা ভেরিয়ান্টে আক্রান্তের সংখ্যা ৪৮। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ২০। তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৯ এবং ৭। বাকি রাজ্যগুলো হল কেরালা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, ওড়িশা এবং কর্ণাটক।