ফের শিরোনামে বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Banerje)।স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শোভন বান্ধবী। বৈশাখীর দাবি, মনোজিৎ অন্য সম্পর্কে জড়িয়েছেন, সেই কারণে তিনি বিবাহবিচ্ছেদ চাইছেন।
আরও পড়ুন: বুধবার বৃষ্টি কি আরো বাড়বে? কী বলছে হাওয়া অফিস?
গত বেশ কয়েক বছর ধরে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন স্বামী মনোজিৎ মণ্ডল, দাবি বৈশাখীর(Baisakhi Banerje)। বৈশাখীর দাবি, মনোজিৎ যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে কথা তিনি নিজেই তাঁকে জানিয়েছেন। তাঁরা একসঙ্গে বাইরে ঘুরতে গিয়েছেন বলেও মনোজিৎ তাঁকে জানিয়েছেন বলে দাবি বৈশাখীর। নতুন করে জীবন শুরু করতে চান তাঁর স্বামী। এর পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বৈশাখী।